গ্রিসে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১৬:৪২আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৬:৪২

গ্রিসে সড়ক দুর্ঘটনায় সুদীপ ঘোষ (৪০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সুদীপ ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ঘোষপাড়ার বাসিন্দা দুলাল ঘোষ জয় নামে এক যুবক জানান, সুদীপ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। কাজে যাওয়ার পথে তাকে বহনকারী মোটরসাইকেল একটি খুঁটিতে ধাক্কা লাগলে তিনি প্রাণ হারান। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পান। মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী মারা গেছেন বলেও জানা গেছে। তবে বাংলাদেশি ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুলাল ঘোষ আরও জানান, প্রায় এক যুগ আগে সুদীপের বাবা সুকুমার ঘোষ নিখোঁজ হন। বাবার শ্রাদ্ধ করতে বছর দেড়েক আগে সুদীপ সর্বশেষ দেশে আসেন। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। পরিবারে সুদীপের মা, স্ত্রী, ছোট মেয়েসন্তানসহ চাচার পরিবারের লোকজন রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি