মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৩:৩৭ আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭:৪০

কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার (২৪ আগস্ট) ভোরে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজসংলগ্ন বাঁশঝাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।

নিহত তোফায়েল আহমদ (৩৩) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি পেশায় চিংড়িঘের ব্যবসায়ী।

নিহতের স্বজনদের বরাতে ওসি মঞ্জুরুল হক বলেন, ‘শনিবার গভীর রাতে কালারমারছড়া ইউনিয়নের আটজইন্ন্যা ঘোনা এলাকায় একটি মৎস্যঘেরে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। এতে তারা ঘেরের কর্মচারীদের মারধর করে মাছসহ অন্য মালামাল লুটপাট চালায়। পরে চলে যাওয়ার সময় তোফায়েল আহমদকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।’

ওসি বলেন, ‘রবিবার ভোরে কালারমারছড়ার কাউল্যার ব্রিজসংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর শুনে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন।’

খুনের রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান মঞ্জুরুল হক। তিনি জানান, লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক