৫ আগস্ট সিএমপি থেকে লুট হওয়া পিস্তল বাগেরহাটে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ আগস্ট ২০২৫, ১৮:৪৪আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৮:৪৪

গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লুট হওয়া একটি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে সিএমপির দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর/দক্ষিণ) হাবিবুর রহমান।

গ্রেফতাররা হলেন- বাগেরহাট জেলার মোংলা পৌরসভার মৃত আবদুল জলিলের ছেলে এন এইচ মানিক (৪২)। তিনি থাকেন নগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা আরকে ম্যানশন ৪র্থ তলায়। অপরজন হলেন বাগেরহাট জেলার মোংলা থানাধীন মালগাজী এলাকার আবদুল মোতালেবের ছেলে কামাল (৪৩)।

উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর/দক্ষিণ) হাবিবুর রহমান বলেন, গত ২৬ আগস্ট সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক রমিজ আহমেদের নেতৃত্বে একটি টিম গত বছরের ৫ আগস্ট সিএমপির বিভিন্ন ইউনিট থেকে লুণ্ঠিত পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, সিএমপির লুট হওয়া একটি অস্ত্রসহ একজন ব্যক্তি ইপিজেড থানাধীন মাইলের মাথা ডাস্টবিন গলির মুখ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর রমিজ আহমেদ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানিককে আটক করে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে সিএমপি পুলিশের একটি পিস্তল ছিল তবে সেটি চট্টগ্রামে নাই, অস্ত্রটি তার নিজ গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানাধীন মালগাজী এলাকায় তার বন্ধু কামালের কাছে ২০২৪ সালের শেষের দিকে নিজে বাড়িতে গিয়ে রেখে এসেছে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম মানিককে নিয়ে বাগেরহাট জেলার মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপি থেকে লুট হওয়া একটি সচল ৭ দশমিক ৬২ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী