নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২৫, ০৩:৫৫আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৩:৫৫

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। এ বিক্ষোভে সমর্থন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে নেতৃত্ব দেন দলটির উচ্চতর পরিষদের সদস্য জসীম উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে দুই নম্বর গেট মোড়ে অবস্থান নেয়। তারা আশপাশের ৪-৫টি স্পটে পরিত্যক্ত কাগজ জমা করে তাতে আগুন দিয়েছে। এ কারণে ওই মোড় দিয়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঢাকায় নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় দুই নম্বর গেট মোড়ে বিক্ষোভ হয়। বিকল্প সড়কে যানবাহন চলাচল করে। রাত ১২টার পর নেতাকর্মীরা সরে গেলে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়। তবে এতে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।’

এদিকে রাত পৌনে ১২টায় এক বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য রিদুয়ান হৃদয় বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং অন্যান্য নেতাকর্মীদের ওপর যৌথ বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে চট্টগ্রামের দুই নম্বর গেট ব্লকেড কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি, চট্টগ্রাম মহানগর পূর্ণ সংহতি জানাচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি