কুমিল্লায় মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ০১:৫৫আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০১:৫৫

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে হত্যা করা হয়েছে। কাঁটাবিল মসজিদের সামনে শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। 

হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মোহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। শ্বশুরবাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাঁটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হন অপু ও মোহরম। কাঁটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল যুবক তাদের ওপর হামলা করে। এ সময় মোটরসাইকেল থেকে অপুকে নামিয়ে নেয় তারা। চালক মোহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, নিহত মোহরম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তার ওপর হামলা করেছে। তবে কারা হামলা করেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। যার মধ্যে হত্যা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মামলাও আছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী