মাদক নিয়ে কারাগারে এলেন ভাইদের সঙ্গে দেখা করতে, মিললো জেল-জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ১৫:০০ আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৫:০০

কুমিল্লা কারাগারে গাঁজা নিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। রবিবার (৩১ আগস্ট) কুমিল্লা কারাগারের ফটকে তাকে গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড ও ২০ টাকা জরিমানা করা হয়।

ওই ব্যক্তির নাম মো. সফিক (৬০)। তিনি জেলার চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের মো. ছাদেকের ছেলে। তিনি তার বন্দি দুই ভাই ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

কারা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে কারারক্ষী মো. আব্দুল হান্নান ওই দর্শনার্থীকে তল্লাশি করে তার শার্টের পকেটে একটি বিড়ি গাঁজা এবং পরে তার শরীর তল্লাশি করে আরও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি গাঁজা সেবন করেন বলে বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে এক মাস বিনা শ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ‘কারাগার প্রাঙ্গণে মাদকসহ যেকোনও প্রকার অবৈধ দ্রব্য প্রবেশ রোধে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সর্বদা সতর্ক ও তৎপর।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক