ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে মসজিদের সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে মসজিদের সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউপি চেয়ারম্যান ও দুই সদস্যের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব রাজারগাঁও বাইতুল আকসা জামে মসজিদের উন্নয়নকাজে উপজেলা প্রশাসনের টিআর প্রকল্প থেকে দুটি অর্থবছরে (২০২৪-২৫ ও ২০২৫-২৬) মোট ১ লাখ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রথম কিস্তিতে ৯০ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরও ৯০ হাজার টাকা ছাড় করা হয়।

কিন্তু মসজিদ কমিটির দাবি প্রথম ধাপে তারা মাত্র ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ২০ হাজার টাকা পেয়েছেন। অর্থাৎ মোট ৭০ হাজার টাকা তাদের হাতে এসেছে। বাকি ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় ইউপি সদস্য আলমগীর কাজী, আব্দুল জলিল মেম্বার ও ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানের বিরুদ্ধে।

মসজিদ কমিটির সভাপতি হারুন অর রশিদ বলেন, ‘আমাদের অ্যাকাউন্টে এক লাখ আশি হাজার টাকা উঠেছে। চেয়ারম্যান আমাদের কাছ থেকে আগেই ব্ল্যাংক চেকে সই নিয়েছিল। পরে দুই মেম্বার ও আমার ক্যাশিয়ার গিয়ে ব্যাংক থেকে টাকা তোলেন। প্রথম দফায় ৫০ হাজার, দ্বিতীয় দফায় ২০ হাজার টাকা আমাদের হাতে দিয়েছেন। বাকি টাকা পাইনি।’

তিনি আরও বলেন, ‘আলমগীর ও জলিল মেম্বার ইউএনও-ডিসিকে দিতে হবে এই কথা বলে আমাদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়।’

অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য আলমগীর কাজী বলেন, ‘আমি শুধু খবর দিয়েছি যে অনুদানের টাকা ব্যাংকে গেছে। টাকা তোলার ব্যাপারে আমি যাইনি। আমি কাউকে টাকা দিইনি।’

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, ‘আমি এক টাকাও আত্মসাৎ করিনি। চেয়ারম্যান সাহেব আমাকে টাকা উঠানোর সময় যেতে বলেছে, তাই গেছি।’

অন্যদিকে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মসজিদের লোকজনই বলেছে যে তারা টাকা পাননি। মেম্বাররা টাকা নিয়েছে এটার কোনও প্রমাণ আছে কি? আমি ব্যক্তিগতভাবে কাউকে টাকা দিইনি।’

হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশেকুর রহমান বলেন, ‘আমরা মসজিদের অ্যাকাউন্টে টাকা দিয়েছি। পরে তারা যদি টাকা তুলে ভাগাভাগি করে থাকে, সেটা আমাদের দায় নয়।’

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘আমি বিষয়টি খতিয়ে দেখবো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: নারীবান্ধব দুর্যোগ ঝুঁকি হ্রাসে নতুন উদ্যোগ

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে