ঝাউগাছ থেকে ঝুলন্ত উদ্ধার লাশটি সাংবাদিকের, ওসিকে দায়ী করে ভিডিও বার্তা

কক্সবাজার প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তরুণ সাংবাদিক আমিন উল্লাহর (২৩) লাশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আমিন উল্লাহ আত্মহত্যার জন্য উখিয়া থানার তৎকালীন ওসিকে দায়ী করেছেন।

আমিন উল্লাহ উখিয়ার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর উখিয়া প্রতিনিধি ছিলেন।

প্রায় সাত মিনিটের ওই ভিডিওতে আমিন উল্লাহ অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। তিনি বলেন, গত ২৫ জুলাই গভীর রাতে পুলিশ তার বাড়িতে যায়। কয়েক দিন আগে এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে যাওয়ায় অভিযোগে তার ছোট ভাইকে পুলিশ ধরে নিয়ে যায়। এ ঘটনায় তিনি উখিয়া থানার ওসি আরিফ হোসাইনকে দায়ী করেন। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে আমিন উল্লাহকে বলতে শোনা যায়, ‘পুলিশ আমাকে কেন খুঁজছে জানি না। ওসি আরিফ স্যারের (উখিয়া থানার ওসি আরিফ হোসাইন) উদ্দেশে বলছি, কোন অপরাধে আমার ছোট ভাইকে ধরেছেন? মামলা করার আগে তদন্ত করা উচিত ছিল। কয়েকদিন ধরে আমি বাসায় থাকতে পারতেছি না। সাংবাদিক হিসেবে নিউজ করা—এটা কি আমার অপরাধ?’

একপর্যায়ে আমিন উল্লাহ বলেন, ‘অত্যাচার বন্ধ না হলে আমি আত্মহত্যার পথ বেছে নেব। আমি যদি আত্মহত্যা করি, এর দায়ভার থাকবে উখিয়া থানা–পুলিশের।’ ভিডিওতে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সম্প্রতি উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন রামু থানায় বদলি হয়েছেন। ওসি আরিফ হোসেন বলেন, ‘ভিডিওটি আমি ফেসবুকে দেখেছি। সাংবাদিক আমিনকে আমি চিনি না, কখনও তার সঙ্গে কথা হয়নি। ভিডিওটি পরিকল্পিতভাবে করা হতে পারে।’ তার দাবি, গত ২৫ জুলাই বালুখালীতে ছাত্রলীগের মিছিল ও কয়েক দিন আগে ইয়াবা লুটের ঘটনায় পুলিশের অভিযান হলেও আমিন উল্লাহকে ধরতে পুলিশ বাড়িতে যায়নি। ভিডিওটি পরিকল্পিত হতে পারে।

নিহত আমিনের মা আয়েশা খাতুন জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ছেলের হত্যার বিচার চান। স্বামীর মৃত্যু আগেই হয়েছে, এখন আমিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে একতলা বাড়িতে তিনি বসবাস করেন।

স্থানীয় কয়েকজন বন্ধু জানান, দেড় বছর আগে একটি এনজিওতে কাজ করার পর আমিন সাংবাদিকতা শুরু করেন। তাদের মতে, আত্মহত্যা বা হত্যার পেছনে দুটি কারণ থাকতে পারে—প্রেমঘটিত সম্পর্ক বা ইয়াবার চালান লুটের ঘটনার জের।

এ বিষয়ে উখিয়া ইউপির চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, আমিন উল্লাহর মৃত্যুর ঘটনায় এলাকায় নানা গুঞ্জন চলছে। তবে আসল কারণ এখনো পরিষ্কার নয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, সৈকতের ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। তার কাছে পাওয়া গেছে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি বাসের টিকিট, যাতে সময় লেখা বুধবার রাত ৯টা ২০ মিনিট। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে প্রেমঘটিত কোনও বিষয় বা হত্যার অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী