হাটহাজারী থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ওসি হিসেবে মনজুর কাদের ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে বদলি করা হয়েছে জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল। তিনি বলেন, জনস্বার্থে এ বদলি করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাটহাজারী মাদ্রাসা নিয়ে আপত্তিকর পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে থানার দায়িত্ব দেওয়া হয় পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদকে।

রবিবার বিকালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকার অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ করেন।

জানা গেছে, গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদ্রাসা) ‎সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক। এ ঘটনায় কওমি মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ পৌর সদর থেকে আরিয়ান ইব্রাহিম নামে ওই যুবককে আটক করে। আটক আরিয়ান ইব্রাহিম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ মুছার ছেলে। আটকের পর তিনি ভিডিও বার্তায় উক্ত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান।‎

রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত দেড়শ জন আহত হন। পরদিন ৭ সেপ্টেম্বর বিকালে উভয়পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসন বৈঠকে বসে বিষয়টি সমাধান করে।

/এফআর/
সম্পর্কিত
মাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
৭ কোটি টাকার পণ্য খালাসে শুল্ক ফাঁকির চেষ্টা, ধরা পড়লো যেভাবে
শাহবাগেই কেন এত পরিচয়হীন মানুষের মরদেহ মেলে
সর্বশেষ খবর
তিন খাতে বিনিয়োগ করবে জাপানি কোম্পানি, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
তিন খাতে বিনিয়োগ করবে জাপানি কোম্পানি, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?