বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা

রাজশাহী প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ০২:২৭আপডেট : ২২ জুলাই ২০২৬, ০২:২৭

উত্তরাঞ্চলে প্রথমবারের মতো শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী। এ উদ্যোগের আওতায় রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৮০০ শিশুর বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা করা হবে। এ কার্যক্রমে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেবেন।

বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে এ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিশুদের স্ক্রিনিং ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরের বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান এসব তথ্য তুলে ধরেন। 

তিনি বলেন, শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্ত করতে গত ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিবন্ধিত শিশুদের পর্যায়ক্রমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। 

আব্দুল মান্নান আরও বলেন, এই কার্যক্রমে অংশ নেওয়া শিশুদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। স্ক্রিনিংয়ের মাধ্যমে কোনো শিশুর জন্মগত হৃদরোগ শনাক্ত হলে রোগের ধরন ও জটিলতা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেবেন। যেসব শিশুর উন্নত চিকিৎসার প্রয়োজন হবে, তাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে। বিশেষ ক্ষেত্রে চীনে চিকিৎসার ব্যবস্থাও করা হতে পারে। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এই চিকিৎসা কার্যক্রমে অংশ নিতে চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেস থেকে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজশাহীতে আসছেন। পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও এই কার্যক্রমে যুক্ত থাকবে। 

জন্মগত হৃদরোগ শিশুদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। অনেক ক্ষেত্রে জন্মের পরপরই এ রোগ শনাক্ত না হওয়ায় শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সময়মতো রোগ শনাক্ত করা না গেলে পরবর্তী সময়ে হৃদ্যন্ত্রের জটিলতা বাড়তে পারে। অনেক শিশুর ক্ষেত্রে হার্ট ফেইলিউরসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এমনকি চিকিৎসার অভাবে অকাল মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। 

আয়োজকেরা জানান, শিশুদের জন্মগত হৃদরোগ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক শিশুকে সময়মতো চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এ ছাড়া যেসব শিশুর অস্ত্রোপচার বা উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের দ্রুত বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর সুযোগ তৈরি হবে। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, সহসভাপতি হাসান আলী, পরিচালক ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. রইস উদ্দিন মণ্ডল, পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন, এনামুল হক এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
জুলাই আন্দোলনবিরোধী অভিযোগে ৩০০ শিক্ষকের তালিকা জমা, তারা কারা?
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু