গলা কেটে হত্যার পর যুবকের লাশ বালুতে চাপা

কুমিল্লা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৪

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বালুর নিচ থেকে এক যুবকের (২৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ওই যুবকের নাম আমিনুল ইসলাম। তিনি বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকার আলী মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মোস্তফাপুর এলাকায় একটি বালুর স্তূপের পাশে রক্ত দেখতে পেয়ে সন্দেহ হলে ৯৯৯-এ ফোন করেন স্থানীয় লোকজন। সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুর স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে পিংক কালারের একটি শার্ট, জিন্স প্যান্ট ও জুতা রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা রাতের কোনও একসময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে বালুতে চাপা দিয়ে রাখে।

ওসি মোহাম্মদ সেলিম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডির একটি টিম কাজ করছে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম