ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় খাইরুন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় অপর ৬ জন আহত হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে এ ঘটনা ঘটে।

খাইরুন বেগম সেনারবাদী গ্রামের ধনু মিয়ার স্ত্রী।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে একই গ্রামের মাওলা, আজমীর, সবুজ ও আনোয়ার নামের চার যুবক একটি অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘুরাফেরা করার সময় খাইরুন বেগমের ছেলে হৃদয় তাদের কাছে মেয়েটির পরিচয় জানতে চায়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা হৃদয়কে মারধর করে আহত করে। শনিবার দুপুরে খাইরুন বেগম প্রতিপক্ষের কাছে তার ছেলেকে মারধর করার কারণ জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে খাইরুন বেগমসহ ৭ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খাইরুন বেগম মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনও সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০, অতিরিক্ত পুলিশ মোতায়েন
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত