মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে মীরসরাইয়ের তরুণের মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬

মালয়েশিয়ায় কাজ করার সময় তিনতলা ভবন থেকে নিচে পড়ে মারা গেছেন চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা আবু মশিউর রহমান কাকন (২৪)। কাকন ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ ভূঁইয়া গ্রামের রশিদ মাঝি বাড়ির আবুল বশরের ছেলে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

ইছাখালী এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান পিন্টু বলেন, ‘জীবিকার তাগিদে এক বছর আগে মালয়েশিয়া যায় কাকন। অনেক পরিশ্রমী ছেলে সে। শুক্রবার কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিছুতেই তাকে ভুলতে পারছি না।’

এদিকে, ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ তার বাবা-মা। এখন শুধু শেষবারের মতো ছেলের মরদেহ দেখার অপেক্ষায় তারা। মালয়েশিয়া থেকে মরদেহ দেশে আনতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে।

ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আশরাফ উদ্দিন রাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবরটি শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে কাকন বিদেশে গিয়ে দুর্ঘটনায় মারা গেলো। মরদেহ দেশে আনতে ইউনিয়ন পরিষদ থেকে ডুকুমেন্টস প্রয়োজন হলে সহযোগিতা করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি