চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ জাহাঙ্গীর মাঝি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩

চট্টগ্রামের সদরঘাট এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ ও ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড) এর অধীনে পূর্ব মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর মাঝি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

অভিযান চলাকালে জাহাঙ্গীর মাঝির সঙ্গে আরও কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারীকেও আটক করা হয়। তাদের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এ সময় গ্রেফতারদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টাস্কফোর্স সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে সে আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, ‘রবিবার রাতে যৌথ অভিযানে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী