মিয়ানমারে পণ্য পাচারকালে নৌবাহিনীর হাতে আটক ১১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১

সাগরপথে মিয়ানমারে পণ্য পাচারকালে ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় সন্দেহজনকভাবে চলাচল করছিল একটি কাঠের নৌকা। নৌবাহিনীর জাহাজটিকে কাছে আসতে দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় ‘এফবি আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী-১’ নামের ওই নৌকা থেকে ১১ পাচারকারীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

জব্দ করা এসব পণ্যের মধ্যে ছিল ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি রসুন, ২ হাজার ৫০০ কেজি ময়দা, ২ হাজার ৫০০ মসুর ডাল, সাড়ে ১৪ হাজার পিস কোমল পানীয় (টাইগার/স্পিড), ৬০০ পিস গ্যাস লাইটার, ৮০০ পিস শেভিং ব্লেড, তিনটি মোবাইল ফোন এবং ৪০০ ফুট কারেন্ট জাল।

আটক পাচারকারী, নৌকা এবং উদ্ধার করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় পাঠানো হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমন এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের