চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা, জায়গা পেলেন ৫ ছাত্রী

চবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে চবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন। প্যানেলে সনাতনী শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও পাঁচ নারী শিক্ষার্থী রয়েছেন।

ছাত্রশিবিরের ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও চবি শাখার সাবেক অফিস সম্পাদক ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবির শাহজালাল হলের সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্না মনোনয়ন পেয়েছেন।

সংগঠনটি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের নিয়ে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে এই প্যানেল ঘোষণা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন পদে মনোনয়নপ্রাপ্তরা হলেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেন, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওয়ায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তাওহীদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

এ ছাড়া ছয় নির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরীফকে রাখা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি