চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫

কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চোর সন্দেহে এক যুবককে আটক করে দুটি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩০ ও ১৫ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। এতে জড়িতদের গ্রেফতারের দাবিসহ সমালোচনার ঝড় ওঠে।

নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে।

এদিকে, বিষয়টি জানতে পেরে জড়িতদের আটক করতে অভিযানে নামে র‍্যাব-১১ কুমিল্লার একটি দল।

রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় র‍্যাব জানায়, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করবেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

তবে র‍্যাবের পক্ষ থেকে আটক ৩ জনের পরিচয় জানানো হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
দানবাক্স নিয়ে ‘ভাইরাল সিদ্দিক’র কেরামতি!
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি