ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৬, ১৭:২৭আপডেট : ২৯ মে ২০২৬, ১৭:২৭

ভিয়েতনামের বিখ্যাত ট্রেন স্ট্রিটে একদল ভারতীয় পর্যটকের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ তাদের বিরুদ্ধে সস্তা মনোযোগ খোঁজার এবং বিদেশে ভারতীয় পর্যটকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করার অভিযোগ এনেছেন।

বর্তমানে ভাইরাল হওয়া এই ভিডিওটি শেয়ার করেছেন মুম্বাই-ভিত্তিক একটি জুয়েলারি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা শ্বেতা জৈন, যিনি বন্ধুদের সঙ্গে ভিয়েতনাম ভ্রমণে গিয়েছিলেন। ভিডিওটিতে দেখা যায়, শ্বেতা ও তার বন্ধুরা হ্যানয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘ট্রেন স্ট্রিটে’ বলিউড সিনেমা ‘দিল সে’র জনপ্রিয় গান ‘ছাইয়া ছাইয়া’র তালে নাচছেন। সরু রেললাইন এবং এর দুই পাশে গড়ে ওঠা ক্যাফে ও ঘরবাড়ির জন্য এই ট্রেন স্ট্রিট পর্যটকদের কাছে বেশ পরিচিত।

চলন্ত ট্রেনের ওপর ধারণ করা শাহরুখ খান ও মালাইকা আরোরার বিখ্যাত সেই গানের সূত্র ধরে ভিডিওটির ওপর লেখা ছিল, ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে গেলেন অথচ ‘ছাইয়া ছাইয়া’ করলেন না, তাহলে ট্রেন স্ট্রিটে গিয়ে কী লাভ? ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ফিল্মি হৃদয়, বৈশ্বিক রাস্তা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেক ব্যবহারকারী বলেন, এ ধরনের আচরণ বিদেশে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং পর্যটকদের উচিত কেবল মুহূর্ত উপভোগ করা, সেটিকে সোশ্যাল মিডিয়ার কনটেন্টে পরিণত না করা।

এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, আশ্চর্যের কিছু নেই যে ভিয়েতনামও এই ধরনের পর্যটকদের চায় না। অন্য একজন লিখেছেন, আপনি যে ভারতীয়, তা সরাসরি না বলে বুঝিয়ে দিন। আরেকটি মন্তব্যে বলা হয়, তারা পৃথিবীর সব জায়গায় নাচবে, ভারতের নাম খারাপ করবে, আর এর খেসারত দিতে হবে সেই দেশে থাকা প্রকৃত কঠোর পরিশ্রমী মানুষগুলোকে।

এই সমালোচনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও ছড়িয়ে পড়ে। সেখানে ব্যবহারকারীরা অভিযোগ করেন, ভ্রমণের আনন্দ উপভোগের চেয়ে অনলাইন মনোযোগ পাওয়াই তাদের মূল লক্ষ্য

ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের আরেকটি ভিডিও নিয়ে অনলাইনে ব্যাপক ক্ষোভ প্রকাশের ঠিক একদিন পরই এই নতুন ভিডিওটি সামনে এলো। আগের সেই ঘটনাটিতে একদল ভারতীয় পর্যটককে ভিয়েতনামের একটি বিমানবন্দরে রানওয়ের পাশে পার্ক করে রাখা ভিয়েতজেট এয়ার-এর একটি বিমানের সামনে আচমকা ‘গারবা’ নাচতে দেখা গিয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত