মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক আনতে গিয়ে বিপুল খাদ্যসামগ্রীসহ আটক ১০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক আনতে যাওয়ার পথে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনতে চেয়েছিল। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টায় কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।

এর মধ্যে রয়েছে ১০ হাজার কেজি ডাল, দেড় লাখ মশার কয়েল, আড়াই হাজার কেজি রসুন, আড়াই হাজার কেজি পেঁয়াজ। এ সময় দশ পাচারকারীকে আটক করা হয়। 

কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, ‘জব্দকৃত মালামাল, পাচারকারী এবং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি