রাইফেল ও বিপুল পরিমাণ অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্যসহ আব্দুল হালিম ইমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তিনি ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আব্দুল্লাপুর ইউনিয়নের মোহাম্মদ শফি আলমের ছেলে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের বিশেষ দল আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়ির খোরশেদুল আলমের ছেলে ইরফান ও একই এলাকার শফি আলমের ছেলে আব্দুল হালিম প্রকাশ ইমনের বাড়িতে এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন মেজর সাইফুর রহমান তুর্জ ও সার্বিক দায়িত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান। অভিযানে মোট ২৩ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন।

অভিযানে ইরফানের ঘরে তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও আব্দুল হালিম প্রকাশ ইমনের ঘর থেকে একটি রাইফেল, তিনটি রাইফেল অ্যামুনেশন, পিস্তলের অ্যামুনেশন ৬টি, ৭টি বন্দুকের কার্তুজ, ১১টি ব্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল, ১টি চাইনিজ কুড়াল, দুটি পাহাড়ি দা, ৭টি চাকু, ১টি চেইন, ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, আসামি আব্দুল হালিম প্রকাশ ইমন বর্তমানে লক্ষীছড়ি জোনে আছে এবং মামলা প্রক্রিয়াধীন।

ইমন ফটিকছড়ির উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ আল মাসুদ। তিনি বলেন, এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলকে জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি