মাটির নিচে পুঁতে রাখা লক্ষাধিক পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে দরগারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ইসমাইল (৩২) নামে এক পাচারকারীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ার তাহের নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা চালানটি সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর কথা ছিল। মানবপাচারকারী চক্র রোহিঙ্গাদের ব্যবহার করে এসব ইয়াবা বাংলাদেশে প্রবেশ করায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গ্রেফতার ইসমাইল টেকনাফের দরগারছড়া এলাকার মৃত শেখ আহমেদের ছেলে। এ ঘটনায় নোয়াখালীপাড়ার ইসলাম মিয়ার ছেলে ইয়াসিন ও একই এলাকার শেখ আহমেদের ছেলে তাহের পলাতক রয়েছেন।

বিজিবি বলছে, এ ধরনের অভিযান সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী কঠোর অবস্থানেরই প্রমাণ। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী