সারা দিন গ্রেনেড নিয়ে খেললো শিশু, শুনেই ছুটে গেলো সেনাবাহিনী

চাঁদপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর এলাকা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ।

পরে সেটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়। সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে এক শিশু নদীর পাড় থেকে গ্রেনেডটি পেয়ে সারা দিন সেটি নিয়ে খেলাধুলা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, গ্রেনেডটি অনেক পুরোনো।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, স্থানীয়রা গ্রেনেডটির খবর পেয়ে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেনা সদস্যরা এসে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড উদ্ধার করেছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার দ্রব্যটি থানা পুলিশের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। রবিবার গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডিএমপির ৪ পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন
‘নিজের সন্তানের নিরাপত্তা দিতে না পারলে, অন্যেকে দেবো কীভাবে’, প্রশ্ন পুলিশ কর্মকর্তার
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত