ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলো বোন, দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৬:৩৮ আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুরা সম্পর্কে ভাই-বোন। 

তারা হলো- নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দাম হোসেনের ছেলে মো. শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।

এলাকাবাসী জানান, দুপুরে শিশু শরীফ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় অপর শিশু শরীফের এক বছরের বড় বোন শিফা আক্তার তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানা দুই শিশু পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে তাদের
ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত পল্লিচিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সম্পর্কে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিনা ময়নাতদন্তে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে