মাইকেল চাকমার ৮ বছরের সশ্রম কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ২১:৩৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ২১:৩৪

চাঁদাবাজির মামলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাঙামাটির বিশেষ জজ আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন। একই মামলায় ইউপিডিএফের আরেক নেতা সুমন চাকমাকেও একই সাজা দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর লংগদু উপজেলায় একটি চাঁদাবাজির ঘটনায় মাইকেল চাকমা ও সুমন চাকমাসহ তিন জনকে আসামি করে মামলা করেছিল লংগদু থানা পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত মামলার রায় দেন। মামলার ৩ নম্বর আসামি প্রদীপ চাকমাকে খালাস দিয়েছেন আদালত।

পুলিশ জানায়, ২০০৭ সালে লংগদু থানার ভাইবোনছড়া এলাকায় খুন, চাঁদাবাজি এবং মারধরের অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মাইকেল চাকমাকে একটি দেশি অস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় লংগদু থানার এএসআই মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। 

উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ এপ্রিল তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী কয়েকজন লোক। দীর্ঘ পাঁচ বছর দিনের আলো দেখেননি তিনি। এই সময়টাতে তাকে ‘আয়নাঘরে’ ঘরে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। গত বছরের ৭ আগস্ট পাঁচ বছর তিন মাস পর অবরুদ্ধদশা থেকে মুক্তি পান।

/এএম/
সম্পর্কিত
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার