হামলায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন বাম নেতাদের

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ০২:৪৯আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০২:৪৯

হামলায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির সিঙ্গিনালা (মগ পাড়া), স্বনির্ভর বাজার, গুইমারার চেঙ্গুলিয়াা, রামুসে বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাম জোটের নেতারা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, জাতীয় গণফ্রন্ট ও গণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতারা এসব এলাকা পরিদর্শন করেন।

নেতারা সকালে সিঙ্গিনালায় ভুক্তভোগী কিশোরীর বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন। বেলা ১১টায় জেলা প্রশাসক, দুপুর ১২টায় পুলিশ সুপার, ১টায় সিভিল সার্জন ও সরকারের লিগাল এইড কমিটির আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন, ঘটনা সম্পর্কে অবহিত হন এবং নেতাদের কনসার্ন সম্পর্কে জেলা প্রশাসকসহ কর্মকর্তাদের জানান। ডিসি, এসপি, সিভিল সার্জন ও লিগাল এইড কমিটি পরিদর্শনকারী নেতারা অভিযোগগুলো মনযোগ সহকারে শোনেন এবং প্রতিকারের আশ্বাস দেন।

নেতারা বিকাল ৪টায় গুইমারায় রামুসে বাজারে হামলায় ভাঙচুর এবং আগুনে পুড়িয়ে দেওয়া বাড়িঘর দোকানপাট পরিদর্শন করেন। পরে গুইমারার চেঙ্গুলায়ায় নিহত-আহতদের পরিবার ও এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে দেখা এবং মতবিনিময় করেন।

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগ নেতা নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক পার্টির নেতা আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের নেতা রজত হুদা, কামরুজ্জামান ফিরোজ, গণতান্ত্রিক অধিকার কমিটির নেতা ডা. হারুন অর রশীদ, মার্জিয়া প্রভা, সত্যজিৎ বিশ্বাস, সাঈদুল হক নিশান প্রমুখ।

/এসটিএস/এএম/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী