রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় একজন আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ০৩:৫০আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৫০

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

সোহেল রানা নিহতদের আত্মীয়। সে একই বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে। রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে আটক করা হয়। এদিকে হত্যার ঘটনায় শুক্রবার রাতে রামগঞ্জ থানায় মামলা করেন নিহত জুলেখার স্বামী ব্যবসায়ী মিজানুর রহমান। তবে মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৯টার মধ্যে যেকোনও সময়ে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হন জুলেখা বেগম ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীম। বাসভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাদের লাশ পাওয়া যায়। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না। মিজানুর রহমান তার ছেলে ফরহাদকে নিয়ে রামগঞ্জের শহরের সোনাপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির আবেদন করবে পুলিশ
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার