উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

উখিয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ২০:৩৮আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২০:৩৮

কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবির থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে অভিযানের সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ অক্টোবর) মধ্য রাতে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরা পাহাড়ের নিচে রাস্তার ওপর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

রবিবার বিকাল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া গেছে— ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরা পাহাড়ের নিচে কয়েকজন অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

এ কর্মকর্তা বলেন, পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও আলামত নিয়মিত মামলার অংশ হিসেবে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এপিবিএনের কর্মকর্তারা জানান, সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি