চাকসু নির্বাচনের ফল ঘোষণা: শীর্ষ পদে কে এগিয়ে

চবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ০০:২০আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা ও ফল ঘোষণা। বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর থেকে শুরু হয় গণনা। যে কেন্দ্র ও হলের ভোট গণনা শেষ হচ্ছে সেটির ফল ঘোষণা করা হচ্ছে। যেসব কেন্দ্র ও হলের ফল পাওয়া গেছে সেগুলো তুলে ধরা হলো-

শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল:

এখানে বিশ্ববিদ্যালয়ের শুধু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা থাকেন। ১৫৪ শিক্ষার্থীর এই হোস্টেলে ১২৪ জন ভোট দিয়েছেন।

এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন পেয়েছেন ২৭ ভোট। এ ছাড়া ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া ২৬ ভোট পেয়েছেন।

জিএস পদে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা ২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব। ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট। এদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

মাস্টারদা সূর্যসেন হল:

এই হলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।  ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।

অতীশ দীপঙ্কর হল

 অতীশ দীপঙ্কর হলে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন। এ পদে তিনি পেয়েছেন ২২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের ভিপিপ্রার্থী পেয়েছেন ৯০ ভোট। ৯০ ভোট পেয়েছেন গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত ধ্রুব বড়ুয়া।

অন্যদিকে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ১৬৪ ভোট । একই পদে গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত প্রার্থী সুদর্শন চাকমা পেয়েছেন ১৩১ ভোট, আর ছাত্রশিবির সমর্থিত সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।

এজিএস পদে ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান পেয়েছেন ২৬৬ ভোট। একই পদে ছাত্র ফেডারেশন ও স্টুডেন্টস অ্যালয়েন্স ফর ডেমোক্রেসি সমর্থিত পলাশ দে পেয়েছেন ৬২ ভোট আর গণতান্ত্রিক ছাত্র জোট সমর্থিত জাকিরুল ইসলাম পেয়েছেন ৫৭ ভোট।

সোহরাওয়ার্দী হল

এই হলে ভোট পড়েছে ৪০৩৪টি। ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ১৪৮৮ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬৮০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৪০৪ ভোট পেয়েছে। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন ৪৫৮ ভোট পেয়ে এগিয়ে আছে। 

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ৯৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।

নবাব ফয়জুন্নেসা হল

ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি (শিবির) ২১২, সাজ্জাদ হৃদয় (ছাত্রদল) ২৯১ ভোট পেয়েছেন।

জিএস পদে সাঈদ বিন হাবিব (শিবির) ২৬৪, শাফায়েত হোসেন (ছাত্রদল) ১১৭ ও সুদর্শন চাকমা ১৩৩ ভোট।

এজিএস পদে সাজ্জাদ হোসেন মুন্না (শিবির) ১৩১ ও আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) ৩৪৪ ভোট পেয়েছেন।

শামসুন নাহার হল

ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি (শিবির) ৪৯৬ ও সাজ্জাদ হৃদয় (ছাত্রদল) ২২৮ ভোট পেয়েছেন।

জিএস পদে সাঈদ বিন হাবিব (শিবির) ৫৩৮ ও শাফায়েত হোসেন (ছাত্রদল) ১২২ ভোট পেয়েছেন।

এজিএস পদে সাজ্জাদ হোসেন মুন্না (শিবির) ৩০৪ ও আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) ৩৯৩ ভোট পেয়েছেন।

বেগম খালেদা জিয়া হল

ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি (শিবির) ৬২২ ও সাজ্জাদ হৃদয় (ছাত্রদল) ৩০৩ ভোট পেয়েছেন।

জিএস পদে সাঈদ বিন হাবিব (শিবির) ৬৮১ ও শাফায়েত হোসেন (ছাত্রদল) ১৪৬ ভোট পেয়েছেন।

এজিএস সাজ্জাদ হোসেন মুন্না (শিবির) ৩৭৬ ও আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) ৫৩৬ ভোট পেয়েছেন।

এফ রহমান হল

এ এফ রহমান হলে ভিপি (সহসভাপতি) পদে ৩৮১ ভোট পেয়েছেন ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ২২৬ ভোট পেয়েছেন।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ৩৫১ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন ২২০ ভোট পেয়েছেন।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৪৪২ ভোট পেয়েছেন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান। তার নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন ২৩১ ভোট পেয়েছেন।

আলাওল হল

আলাওল হলে ভিপি পদে ৩৯৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের ইব্রাহীম হোসেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের সাজ্জাদ হোসেন ২৫২ ভোট পেয়েছেন।

জিএস পদে ৩৯৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন ২০০ ভোট পেয়েছেন।

এজিএস পদে ৪৭১ ভোট পেয়েছেন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান। তার নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন ২২৫ ভোট পেয়েছেন।

শাহজালাল হল

শাহজালাল হলে ভিপি পদে ৭৭৯ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের ইব্রাহীম হোসেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ৪৮১ ভোট পেয়েছেন।

জিএস পদে ৭৮০ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন ২৮৫ ভোট পেয়েছেন।

এজিএস পদে ৭৮৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান ৫৭৯ ভোট পেয়েছেন।

কলা ও মানববিদ্যা অনুষদের কেন্দ্র

কলা ও মানববিদ্যা অনুষদের নতুন ভবন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন পেয়েছেন ১ হাজার ৫৫৩ ভোট। তার নিকটতম ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৯৫৯ ভোট।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১ হাজার ৫২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন ৭০৫ ভোট পেয়েছেন।

এজিএস পদে ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট। তাঁর নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী