ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন হঠাৎ দুই ভাগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ১৭:৫১আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৫১

তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল। হঠাৎ বগির জয়েন্ট ছুটে গিয়ে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। শান্টিং করার সময় ট্রেনটি দুই ভাগ হয়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। 

তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের সুপারভাইজার মহিউদ্দিন সজিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে আসা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ট্রেনটি এক নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে যাওয়ার সময় শহরের রেলগেট এলাকায় ‘ছ’ ও ‘জ’ বগির মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যায়। দুই বগির মাঝের যন্ত্রাংশে সমস্যা দেখা দেওয়ায় এমন ঘটনা ঘটেছে। পরে ঠিক করা হয়।’

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছায়। ঢাকায় যাওয়ার জন্য ট্রেনটি শান্টিং করার সময় দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। পরে মেরামত শেষে ট্রেনটি বেলা ২টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’ 

/এএম/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম