নির্বাহী প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ১৮:০০আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৮:০০

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) রাতে পৌরসভা কার্যালয়ে প্রকৌশলীর নিজ কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর মঙ্গলবার শহরে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ পৌরসভা পরিদর্শন করেছে। পৌর প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানান, বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ২৯ কোটি টাকার ড্রেন ও স্ল্যাব নির্মাণ প্রকল্পের চুক্তি সই চলছিল। এ সময় ঠিকাদার কামরুল হাসান মাসুদ অফিসে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল, ল্যাপটপ ও ফাইল ছুড়ে মারা ও হাত কেটে নেওয়ার হুমকি দেন।

তিনি আরও বলেন, রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘পিডিএল’ প্রকল্পটির কার্যাদেশ পেয়েছে— এ কারণেই মাসুদ ক্ষিপ্ত হন।

অভিযোগ প্রত্যাখ্যান করে ঠিকাদার কামরুল হাসান মাসুদ বলেন, বর্তমানে ফেনী পৌরসভায় আমার প্রায় ২ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। বিল উত্তোলনের সময় প্রকৌশলী পিডির নামে দেড় ভাগ ঘুষ দাবি করায় আমি প্রতিবাদ করেছি। 

ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, নির্বাহী প্রকৌশলীকে অফিসে হুমকি ও লাঞ্ছনার অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিষয়টি আমরা কেন্দ্রীয় দফতরকে জানিয়েছি। বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না। আইনি পদক্ষেপ নিতে পৌরসভাকে পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পৌরসভায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি