যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে জোট হবে না: হাসনাত আবদুল্লাহ

রাঙামাটি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৭আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগামী নির্বাচনে কোনও চাঁদাবাজ ও মাফিয়াদের সঙ্গে জোট করবে না এনসিপি। যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনও জোট হবে না। তবে যারা সংস্কারের পক্ষে আছে, তারা যদি আমাদের সঙ্গে জোট করতে চায়, তাহলে আমাদের দরজা খোলা আছে।’

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকালে রাঙামাটি শহরের কুমার সমিত রায় জিমনেসিয়ামে তিন পার্বত্য জেলার এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান ও পার্বত্য অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।

জাতীয় নির্বাচনের আগে গণভোটের আদেশ জারি করতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর হাত থেকে গণভোটের আদেশ ও জুলাই সার্টিফিকেট নেওয়া যাবে না। তার চেয়ে ভালো বিষ খেয়ে মরে যাওয়া। একইসঙ্গে জুলাই সনদে ড. মুহাম্মদ ইউনূসকেই স্বাক্ষর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে প্রশাসন, পুলিশ ও গণমাধ্যমকে হাতিয়ার বানানো হয়েছিল। এবার অন্তত জনগণকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিন। এবারও যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট না হয়, তাহলে জাতি হিসেবে আমাদের কেউ ক্ষমা করবে না।’

/এএম/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী