একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরুর জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ নভেম্বর ২০২৫, ২২:০৩আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২২:০৩

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদকপ্রাপ্ত সংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে তার জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান সুকুমার বড়ুয়া বলেন, ‘সংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো কিংবদন্তি ধর্মগুরু, সমাজসংস্কারক ও বহু জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ভিক্ষুত্ব-জীবনে তিনি জ্ঞান, শীল ও প্রজ্ঞার আলো ছড়িয়ে গেছেন দেশ-বিদেশের বৌদ্ধসমাজে। বার্ধক্যের কারণে আজ তার জীবনাবসান হলো। শেষকৃত্যের সময়সূচি আগামীকাল শুক্রবার জানানো হবে।’

জ্ঞানশ্রী মহাথেরো ১৯২৫ সালের ১৮ নভেম্বর রাউজান উপজেলার উত্তর গুজরা (ডোমখালী) গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রেম লাল বড়ুয়া ও মা মেনেকা রানী বড়ুয়া। কিশোর বয়সেই ধর্মে দীক্ষা নেন। ১৯৪৯ সালে ভদন্ত গুণালঙ্কার মহাস্থবিরের উপাধ্যায়ত্বে উপসম্পদা লাভের মাধ্যমে বৌদ্ধ সংঘ জীবনে প্রবেশ করেন।

এরপর থেকে জ্ঞানশ্রী মহাথেরো একনিষ্ঠভাবে ধর্ম প্রচার, সমাজকল্যাণ ও মানবসেবায় আত্মনিয়োগ করেন। প্রতিষ্ঠা করেন অসংখ্য শিক্ষা ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে মুবাইছড়ি জ্ঞানোদয় পালি টোল, মনোঘর অনাথ আশ্রম (রাঙামাটি), কদলপুর অনাথ আশ্রম ও ভিক্ষু ট্রেনিং সেন্টার (রাউজান), গুইমারা ড. জ্ঞানশ্রী বৌদ্ধবিহার, সংঘরাজ ড. জ্ঞানশ্রী আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রসহ বহু প্রতিষ্ঠান।

দেশ-বিদেশে সংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো পেয়েছেন অসংখ্য সম্মাননা ও উপাধি। ১৯৮১ সালে থাইল্যান্ড সরকার তাকে ‘শাসন শোভন জ্ঞান ভানক’ উপাধিতে ভূষিত করে। ২০০৬ সালে মিয়ানমার সরকার তাকে ‘মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ’ উপাধি প্রদান করে। ২০০৭ সালে থাইল্যান্ডের মহাচুল্লালংকার বিশ্ববিদ্যালয় থেকে পান সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ২০২২ সালে সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ‘একুশে পদক’ প্রদান করে। জ্ঞানশ্রী মহাথেরোর জীবনাবসানে দেশের বৌদ্ধসমাজসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ বৌদ্ধ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার কান্তি বড়ুয়া বলেন, ‘জ্ঞানশ্রী মহাথেরো নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। রাত ৮টায় রাউজানের বিনাজুরী শ্মশান বিহারে তার দেহ নিয়ে যাওয়া হবে। শুক্রবার সকালে সেখানে সংঘদান হবে। ১৮ নভেম্বর দেহ পেটিকাবদ্ধ করা হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি