তনু হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ১৩:০১আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৩:০১

মানববন্ধন, ব্রাহ্মণবাড়িয়া

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র ইউনিয়ন।

‌‘ঐক্যের শক্তিই পারে সকল অন্যায় রুখতে’ এই শ্লোগানে আজ শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাসস্ট্যান্ডে তারা মানববন্ধন করে। মানববন্ধনে স্থানীয় ছতুরা-চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ, ভাটামাথা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা অংশ নেয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলী হোসেন জিহাদের নেতৃত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ছতুরা-চান্দপুর স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মানিক ভূইয়া, ভাটামাথা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আফজাল হোসেন শিপনসহ অনেকে।

বক্তারা বলেন, তনু হত্যার বিচার না হলে অদূর ভবিষ্যতে এদেশে নারী শিক্ষা হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তনু হত্যার সব দায় পুরো জাতির। এ দায় আমরা যেমন এড়াতে পারি না তেমনি সরকারও এড়াতে পারবে না। তারা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটা তনু হত্যাকাণ্ডের বিষয়ে সেনাবাহিনীর অবস্থান আরও সুস্পষ্ট করার দাবি জানান।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম