একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন তামাশার শামিল: চরমোনাই পীর

চাঁদপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ০২:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০২:২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সঙ্গে তামাশার শামিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন ঘোষণা দেশবাসীর প্রত্যাশা ছিল না।’

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দীর্ঘ এতো বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা সবাই ছিল ক্ষমতাপ্রেমী। তাদের মধ্যে ন্যূনতমও দেশপ্রেম নেই। সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হলে ক্ষমতাপ্রেমীরা পালানোর সুযোগও পাবে না।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে মতলব পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ উপজেলা নেতারা। সভাপতিত্ব করেন সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘লাখ লাখ শহীদের বিনিময়ে অর্জিত দেশে আজও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আজও হয়নি। বরং তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে এ দেশ ফার্স্ট হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। আয়নাঘরের মতো ভয়াবহ বহু নির্যাতন কেন্দ্র চালু হয়েছে। চাঁদাবাজি আজও বন্ধ হয়নি।’

তিনি আরও বলেন, ‘ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। আমরা ভারসাম্যপূর্ণ একটা দেশ গঠন করতে চাই। মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাই।’

/আরআইজে/
সম্পর্কিত
‘আশার আলো ফিকে হচ্ছে, প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বিস্তর ফাঁরাক’
সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর
‘বাজেটের অর্থ বাস্তবায়নে ছলচাতুরির অধিকার জনগণ কাউকে দেয়নি’
সর্বশেষ খবর
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক