শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বিচারপতির বাড়িতে পুলিশ মোতায়েন

ফেনী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৫, ১৪:২৯ আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৫:২৪

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাড়ির আশপাশে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলার সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি, টহল ও অবস্থান নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পরপরই হাসানপুর এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি পায়। বিচারপতির গ্রামের বাড়ির সামনে ও প্রবেশপথে দায়িত্ব পালন করছেন ইউনিফর্মধারী পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসন জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আমুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
ডেঙ্গু আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে চাইলেন সময়
দেশ ছেড়েছেন ‘কোটি টাকা ঘুষ চাওয়া’ সাবেক প্রসিকিউটর সাইমুম
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি