‘রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২১ নভেম্বর ২০২৫, ০২:৪৫ আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০২:৪৫

রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, 'সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতকানিয়া উপজেলায় বিদ্যমান সব ইটভাটা, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে রোহিঙ্গাদের নিয়োগ ও বাসা ভাড়া/আশ্রয় দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। রোহিঙ্গাদের বাসা ভাড়া ও কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, 'বর্তমানে ইটভাটার মৌসুম চলছে। এখানে যাতে রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে চাকরি এবং আশ্রয় না দেয় সেজন্য সতর্ক করা হয়েছে। কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে রোহিঙ্গাদের যাতে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সেজন্য এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।'

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ অনন্তকাল এই দায়িত্ব বহন করতে পারে না
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক