রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৮:৫০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:৫০

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মিয়ানমার মেনে চলবে না বলে জানিয়েছেন দেশটির নেতা মিন অং হ্লাইং। গত সপ্তাহে আদালত এই রায় দেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে কোন মন্তব্য করলেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার এক বৈঠকে অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেন, ‘গণহত্যা’ শব্দটি দেশের সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল দেশের জন্য উপযুক্ত পদক্ষেপ মিয়ানমার নেবে, তবে যেসব শর্তকে দেশটি অনুপযুক্ত মনে করে, সেগুলো মানবে না।

তবে রায়ের কোন অংশগুলোতে তাদের আপত্তি রয়েছে, তা বিবৃতিতে নির্দিষ্ট করা হয়নি।

২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা এই মামলায় ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে সাব্যস্ত করে আইসিজে। ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় দেওয়া চূড়ান্ত ও আপিল-অযোগ্য এই রায়ে আদালত জানান, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে যান। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দায়ে প্রথম রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আদালত আনুপাতিক ক্ষতিপূরণ দেওয়া, চলমান লঙ্ঘন বন্ধ এবং সন্দেহভাজনদের অবিলম্বে তদন্তের নির্দেশ দেন। তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করেছে, তাদের বাহিনী সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিয়েছিল।

আইসিজের রায় বাস্তবায়নের নিজস্ব ক্ষমতা না থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়। এরই মধ্যে এক ডজনের বেশি দেশ রায়টিকে স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাজ্য মিয়ানমারের কয়েকজন শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ২০২১ সালে অং সান সু চিকে হটিয়ে ক্ষমতা দখলের পর গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে মিয়ানমার মূলত কূটনৈতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম
বিমানবালাকে যৌন হয়রানি ও পুলিশের গায়ে থুতু, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড
কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বাড়ানোর নির্দেশ কিমের
সর্বশেষ খবর
খোলা বাজারে ১৩০ টাকা ছাড়ালো ডলার
খোলা বাজারে ১৩০ টাকা ছাড়ালো ডলার
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বাফুফে আমার কাছে কিছু পাবে না, যা পাবে তার চেয়ে বেশি দিয়েছি’
‘বাফুফে আমার কাছে কিছু পাবে না, যা পাবে তার চেয়ে বেশি দিয়েছি’
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত