গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল কর্মী গ্রেফতার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৫, ১৯:৫০আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৫০

চট্টগ্রামের মীরসরাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল কর্মী মো. জাবেদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) রাতে মীরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জাবেদ হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের ফিরোজ আহম্মদের ছেলে। এর আগে ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, উপজেলার একটি বাড়িতে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন গৃহবধূ। স্বামী-সন্তানদের হত্যার হুমকি দিয়ে গত আট মাসে একাধিকবার তাকে ধর্ষণ করে জাবেদ। কয়েকদিন আগে গৃহবধূ ঘরে না থাকায় তার কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় জাবেদ। পরে থানায় মামলা করেন।

এ বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন বলেন, ‘অভিযুক্ত জাবেদ হোসেন যুবদলের কর্মী হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতো। তবে যুবদলের কোনও পদে নেই সে।’

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে জাবেদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের