গাজীপুরে শ্রমিকদের সরাতে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১২:২১ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:২১

গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে অবরোধ শুরুর প্রায় দেড় ঘণ্টা পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা ও আশপাশের কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কে নেমে অবরোধ করেন। এতে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুরের এসপি মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার
কুমিল্লায় আগুনে পুড়ে ছাই ১২টি দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা
কুমিল্লায় আগুনে পুড়ে ছাই ১২টি দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী
নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড