মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফ থেকে ২৮ জন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৫, ২১:২০আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২১:২০

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারে টেকনাফ থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। সোমবার রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত প্রায় ১টার দিকে অভিযান চালানো হয়। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি বড় দল কচ্ছপিয়া ঘাট উপকূলে জড়ো হয়েছিল। পরে বাহারছড়া কোস্টগার্ড আউটপোস্ট ও পুলিশের সমন্বিত দল সেখানে অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, একাধিক সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভালো চাকরি, উন্নত জীবন ও কম খরচের প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এনেছে। তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। মানবপাচারে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সিয়াম-উল-হক।

/এএম/
সম্পর্কিত
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক