কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ২২:৫১ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২২:৫১

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার ফকিরাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং আহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও জসিম উদ্দিন এবং বান্দরবানের লামার সাইফুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া নারী ও পুরুষের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং অটোরিকশাটি কক্সবাজার থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল। ঈদগাঁও থানার সামনে বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাঁচজন নিহত হন। তারা সবাই অটোরিকশার যাত্রী।

স্থানীয় কয়েকজন জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী কয়েকশ যানবাহন আটকা পড়ে। রাত ৮টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল শুরু হয়।

ওসি এ টি এম সিফাতুল মাজদার বলেন, ‌‘দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়েছিল। রাত ৮টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তাদের মধ্যে একজন নারী, চারজন পুরুষ।’

/এএম/ 
সম্পর্কিত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
সর্বশেষ খবর
রিয়াদের পিআইএফ টাওয়ারে ফের হুথি হামলা, আহত ১১
রিয়াদের পিআইএফ টাওয়ারে ফের হুথি হামলা, আহত ১১
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
প্রোটিয়াদের রানের পাহাড়
প্রোটিয়াদের রানের পাহাড়
খুন হচ্ছে পুলিশ, পুড়ছে থানা: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ
খুন হচ্ছে পুলিশ, পুড়ছে থানা: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স