আমদানির খবরে একদিনেই পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:৩৪

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। রবিবার (৭ ডিসেম্বর) খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকায়। অথচ একদিন আগে শনিবার প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন পেঁয়াজ আসার পাশাপাশি ভারত থেকে আইপি (আমদানি অনুমতি) অনুমোদনে সরকারের ঘোষণার প্রভাব পড়েছে বাজারে। ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আড়তদার মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘বাজারে দেশি পেঁয়াজ শেষের দিকে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। রবিবার খাতুনগঞ্জে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ আগের দিন শনিবার এর আগে শুক্র ও বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকায়। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনেই কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা করে কমেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে আগে ৭ মাসের মতো জোগান দেওয়া যেত। বর্তমানে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে। বলা যায়, এ বছরের পুরোটাই দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল ছিল দেশের মানুষ। বাজারে সরবরাহ ছিল স্বাভাবিক। এ কারণে দাম বাড়েনি। এরই মধ্যে দেশে মুড়িকাটা পেঁয়াজ কৃষকরা ক্ষেত থেকে তুলতে শুরু করেছে। কিছু কিছু পেঁয়াজ বাজারে আসছে। আগামী ৭-১০ দিন পর ব্যাপক আকারে বাজারে আসবে মুড়িকাটা পেঁয়াজ। তখন দাম আরও কমে আসবে।’

খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী নুরুল আমিন বলেন, আগে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানি করা পেঁয়াজের ওপর দেশের বাজার নির্ভরশীল ছিল। ওই সময়ে দেশে প্রায় তিন থেকে চার লাখ মেট্রিক টন পেঁয়াজ ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এবার ডিসেম্বরে এসে কিছু পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। শুনেছি, দেশে এবার পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে- আশা করছি আগামী বছর থেকে দেশে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না।

এদিকে, পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। খুচরা বাজারে এখনও ১৩০ টাকা থেকে ১৪০ টাকায় প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী