টেকনাফে মিনি ট্রাক–অটোরিকশার  সংঘর্ষে নিহত ২

টেকনাফ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

কক্সবাজারের টেকনাফে হাইওয়ে সড়কে মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হ্নীলা আলীখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— হ্নীলা মৌলভীবাজার পূর্বপাড়ার সেলিমের ছেলে সিএনজিচালক ফারুক এবং টেকনাফ নাজিরপাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। ধাক্কায় সিএনজিটি সড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী সিএনজি অটোরিকশাটি হাইওয়ে সড়কে ওঠার মুহূর্তে কক্সবাজারমুখী মাছবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ফারুক ও যাত্রী ইসমাইল/ইমান ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দের প্রক্রিয়া চলছে।

এদিকে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের