কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কক্সবাজার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:২৬ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:২৬

কক্সবাজার শহরে বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইন্স লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দোয়েল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাসটিতে হঠাৎ এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, পরে জানা যাবে। তবে ফায়ার সার্ভিস ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় থেকে শুরু করে পথচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেকে বলছেন, সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

তবে কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানিয়েছেন, বাসের চালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি হেলপার বাসের ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। হয়তো কোনও দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে, কেউ হতাহত হয়নি।

/এফআর/
সম্পর্কিত
অগ্নিদুর্ঘটনা ঠেকাতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক