কুমিল্লায় সেফটি ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ২০:৪০আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২০:৪০

কুমিল্লাকুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজ থাকার তিন দিন পর ইব্রাহিম হোসেন (৮) নামে  এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার শাকপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি সেফটি ট্যাংক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম হোসেন শাকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ৩০ মার্চ দুপুরে ইব্রাহিম বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ১ এপ্রিল রাতে ইব্রাহিমের বাবা আবুল কাশেম বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার বাড়ির পাশের একটি সেফটি ট্যাংকের মুখ খোলা থাকায় সেখানে একজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে।
বরুড়া থানার ওসি আসলাম সিকদার জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটিকে গলায় মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে পেঁচিয়ে হত্যা করে ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম