লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়ন ফরম নিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামানের কাছ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চেয়ারম্যান ছিলেন। এর আগে উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের টানা দুইবারের ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি হযরত হাফেজ্জী হুজুরের (রহ.) মেয়ের জামাতা ও খলিফা। চেয়ারম্যান হিসেবে এ অঞ্চলের মানুষের কাছে বেশ সমাদৃত। 

মনোনয়ন সংগ্রহ শেষে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই নমিনেশন ফরম যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেবো ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে লক্ষ্মীপুর-৪ আসনের রামগতি-কমলনগরবাসীর দোয়া চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমমনা ৮ দলের প্রার্থী বাচাই এখনও চলমান রয়েছে। এ আসনটি ইসলামী আন্দোলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

/এফআর/
সম্পর্কিত
মানবরচিত তন্ত্রমন্ত্রে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামি: চরমোনাই পীর
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী