চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা, আটক ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া একদল লোককে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১২ জনকে আটক করেছে। বর্তমানে পুলিশের পাশাপাশি সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী। 

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয় ছাত্র-জনতার ব্যানারে পরিচয় দেওয়া একদল তরুণ। খবর পেয়ে নগর পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নেন। প্রথমে অবস্থান নেওয়া ১৫-২০ জনকে পুলিশ সরিয়ে দেয়। আধা ঘণ্টা পর মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আরেক দল। এই বিক্ষোভকারীরা এক পর্যায়ে হাইকমিশনার কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের টিয়ারশেল ছুড়ে, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। তাদের মধ্য থেকে ১২ জনকে আটক করে পুলিশ। 

এর আগে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতার ব্যানারে একদল তরুণ নগরের দুই নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে হাইকমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। 

বিক্ষোভকারীদের ১২ জনকে আটক করে পুলিশ

বিক্ষোভে অংশ নেওয়া নুরুল আমিন নামের এক তরুণ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে হাদির ওপর হামলার ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে।

রাত ২টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে ছুটে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি সেখানকার কর্মকর্তাদের খোঁজখবর নেন। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখানে হাজারের মতো লোক জড়ো হয়েছিল। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ ২০-৫০ জন লোক এসে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ বাজে আচরণ করে। লাঠিচার্জ করে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ১২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে আন্দোলনকারীরা নেই। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে কিছু তরুণ অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি