আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা

জামালপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন জেলা শ্রমিক দলের এক নেতা। তবে ওই মামলায় আসামি করা হয়েছে ছাত্রদলের এক নেতাকেও। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে জামালপুর থানায় মামলাটি করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন।

মামলার ২৮ নম্বর আসামি নাঈম। তিনি জামালপুর পৌরসভার লাঙলজোড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার (৮ নভেম্বর) শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহালের দাবিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বকুলতলা মোড়ে জড়ো হন। পরে মশাল, ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা মিছিল বের করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, মিছিলটি তমালতলা মোড়ে পৌঁছালে বাদী ও সাক্ষীরা স্থানীয়দের নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা তাঁদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ফেলে চলে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে ছাত্রদল নেতা নাঈমকে।

মামলায় আসামি হওয়া নাঈম বলেন, আমি গত আট বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এর আগেও আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে একটি মামলায় আমাকে আসামি করা হয়েছিল। এবারও একইভাবে আরেকটি মামলায় আসামি করা হলো। বারবার এভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে আমি দলের শীর্ষ নেতাদের কাছে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। কারও সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। এমনকি মামলার বাদীর সঙ্গেও আমার আগে থেকে কোনও পরিচয় বা বিরোধ নেই।

তবে অভিযোগ অস্বীকার করে মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন মুঠোফোনে বলেন, ছেলেটি আগে ছাত্রলীগ করতো। এ বিষয়ে আমাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে।

৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি নাঈম হোসেন বলেন, গত চার বছর ধরে আমাদের এই কমিটি রয়েছে। নাঈম দলের দুঃসময়ে থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। তিনি একজন ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা।

বিষয়টি নিয়ে জামালপুর শহর ছাত্রদলের আহ্বায়ক রবিন হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে ওই ছাত্রদল নেতাকে মামলায় আসামি করা হয়েছে। তার দাবি, নাঈম ও তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মামলার বাদী নিজের রাজনৈতিক অবস্থান আড়াল করতে এমনটি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান শফিকুল ইসলাম।

এ বিষয়ে জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।

/আরএইচ/
সম্পর্কিত
শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, আজ থেকে শুরু বিশেষ ওএমএস
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সর্বশেষ খবর
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
শীতে বেড়ানোর আদর্শ ঠিকানা, ব্রিটেনের ১০ মনোরম জায়গা
শীতে বেড়ানোর আদর্শ ঠিকানা, ব্রিটেনের ১০ মনোরম জায়গা
গত দুই বছরকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু
গত দুই বছরকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা