কুমিল্লা থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪

ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। গত বুধবার কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক ব্যক্তি।

গত বুধবার কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে শুক্রবার। শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

তিনি বলেন, ‘সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ওই সময় তিনি নিজে উপস্থিত না থাকায় বিষয়টি সেভাবে প্রকাশ হয়নি। জেলার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’ 

আসিফ মাহমুদের বাড়ি মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় গুঞ্জন ছিল কুমিল্লা-৩ আসন থেকে ভোটে লড়বেন। তবে শেষ পর্যন্ত ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।

এ বিষয়ে রমজানুল করিম বলেন, ‘সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। গত বুধবার তার পক্ষের লোকজন ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে বলেন। পরে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে তাদের দিয়ে দিয়েছি। তিনি শেষ পর্যন্ত এই আসন থেকে নির্বাচন করবেন কিনা, এ বিষয়ে আমি কিছুই জানি না।’

আসিফ মাহমুদের চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘আমিও বিষয়টি গতকাল রাতে শুনেছি। তবে আসিফ মাহমুদ মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন কিনা- বিষয়টি নিয়ে আমাদের কোনও সিদ্ধান্ত হয়নি। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আসিফ মাহমুদও আমাদেরকে কিছুই বলেননি। কীভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে সেটাও জানি না।’

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগের দিন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এরপর তারা কোন রাজনৈতিক ধারায় যুক্ত হচ্ছেন, তা নিয়ে নানা জল্পনা ছিল। ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দেন তিনি। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে নিজেই থানা নির্বাচনি কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম তোলেন আসিফ মাহমুদ।

 

/এএম/
সম্পর্কিত
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা  
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত