৭ নেতাকে অপহরণের অভিযোগ হান্নান মাসউদের

নোয়াখালী প্রতিনিধি 
২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৮

নোয়াখালীর মাইজদী থেকে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রশক্তির ৭ নেতাকর্মী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় গণমাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলার ছাত্রশক্তির আহ্বায়ক নেয়ামত উল্যাহ নীরব, সুখচর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ ফরিদ উদ্দিন, হরণি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকতার উদ্দিনসহ জাহলার চরে সংঘর্ষের নিহত আলাউদ্দিনের বাবা, স্ত্রী ও দুই সন্তান আদালতে মামলা করার জন্য মাইজদীর উদ্দেশ্যে আসছিলেন। তাদের মধ্যে ৩/৪ জন হত্যার ঘটনায় হাতিয়া থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। তারা মাইজদীর কাছাকাছি পৌঁছালে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে কে বা কারা তুলে নিয়ে যায়। পরবর্তীতে আমরা পুলিশ, ডিবি, র‍্যাবসহ সব জায়গায় যোগাযোগ করি। কিন্তু কেউ এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। আমরা আশঙ্কা করছি, কোনও দস্যু বাহিনীর লোকজন তাদের তুলে নিয়ে গেছে কিনা।

এ বিষয়ে জানতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন ও র‍্যাব-১১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কারও কাছেই তথ্য নেই বলে জানান।

/আরআইজে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি